
এই হত্যার অভিযোগ উঠেছে পাম্পের স্টাফদের বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে র্যাব-৬।
শনিবার (৭ই মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামের বাসিন্দা ফারদীন আহমেদ ঝিনাইদহের বাস টার্মিনাল সংলগ্ন তাজ ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এ সময় তেলের মাপ কম দেওয়া নিয়ে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় ফিলিং স্টেশনের কয়েকজন স্টাফ নীরবকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে র্যাব-৬। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।